রোগীর চিকিৎসা করাতে এসে। হাসপাতাল চত্বরে মাদক খাইয়ে সর্বস্ব লুটের ঘটনা ঘটলো মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। উত্তেজনা হাসপাতাল চত্বরে। ঘটনায় অসুস্থ সন্তোষ লেট, বাড়ি বীরভূম ও বাবলু চৌধুরী বাড়ি রতুয়া এলাকায়। দুই জনে চিকিৎসাধীন মালদা মেডিক্যালে।তাদের দুই জনের প্যান্টের পকেট কেটে চুরি হয়েছে নগদ প্রায় ১৫ হাজার টাকা।
জানা গিয়েছে সন্তোষ বাবুর স্ত্রী অসুস্থ থাকায় ও বাবলুবাবুর ছেলে অসুস্থ থাকায় মেডিক্যালে চিকিৎসাধীন। ফলে তারা এদিন হাসপাতাল চত্বরে থেকে যায়। এরই মধ্যে তাদের সঙ্গে রোগীর আত্মীয় বলে পরিচয় হয় এক ব্যাক্তির। এরপর তারা স্থানীয় একটি হোটেলে খাবার খেতে যায় ওই অপরিচিত ব্যাক্তি তাদের সবার খাবারের বিল দেয়। রাতে তারা একই সঙ্গে হাসপাতালের সাইকেল স্ট্যান্ডে ঘুমিয়ে পরে। এরপর সকালে অন্যান্যরা দেখতে পায় অচৈতন্য অবস্থায় পরে রয়েছে দুইজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পরে হাসপাতাল চত্বরে। এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।